প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপরচাকপাড়া গ্রামের ফিরোজা বেগমকে (৩৫) পুলিশ শনিবার রাতে গ্রেপ্তার করেছে। তিনি একই গ্রামের ফারুক ওরফে নাসির হোসেনের স্ত্রী। শিবগঞ্জ থানার উপপরিদর্শক সাদিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে নাসির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাঁর স্ত্রী ফিরোজা বেগমকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।