গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি কামাল উদ্দীন ওরফে আবুল কালাম ওরফে ভেট্টাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আনসারুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ কাঞ্চনার ধুপীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।