গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মো. হারুনুর রশিদ ও মো. আবুল কালাম। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, পুলিশের ওপর হামলা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে দুজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।