প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার ভোরে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. মোবারক হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, মোবারক ২০০৬ সালের ১৬ জুন রাতে পারিবারিক বিরোধের জের ধরে তাঁর আত্মীয় বেলাল হোসেনকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনায় করা মামলায় আদালত গত ৩০ মার্চ এক রায়ে মোবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দণ্ডপ্রাপ্ত মোবারক হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।