গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ পৌরসভার জামুবাড়ি পকিহানি গ্রামে ডাকাতির ঘটনায় পুলিশ আরও চারজনকে গত রোববার রাতে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম, শাহজাহান আলী, আনিছুর রহমান ও পলাশ রায়। এর আগে গত বুধবার ওই ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। ১৫ সেপ্টেম্বর রাতে পকিহানি গ্রামের ইমরানুল হক নামের এক ঠিকাদারের বাসায় ডাকাতি হয়।