প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগরে বিদ্যুৎ-সংযোগ দেওয়ার নামে গ্রামবাসীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগে এনামুল হক (৩৫) নামের স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির এক ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। রানীনগর উপজেলার কালিগ্রাম ইউপি সদস্য মোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় গত সোমবার চাঁদাবাজির মামলা করলে পুলিশ মঙ্গলবার সকালে উপজেলা সদর থেকে তাঁকে আটক করে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার এনামুল হক উপজেলার ছয়বাড়িয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।