প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রাম থেকে গতকাল শনিবার দুপুরে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন, আটটি গুলিসহ মো. বাবলু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যা ব। তিনি বিনোদপুর ইউনিয়নের খাগড়াটোলা গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ র্যা ব-৫ এর কোম্পানি কমান্ডার এএসপি অলক বিশ্বাস জানান, রসুনচক গ্রামে অস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে বাবলুকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।