গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গত মঙ্গলবার রাতে আদায় করা চাঁদার টাকাসহ দুই চাঁদাবাজকে পুলিশ হাতেনাতে গ্রেপ্তার করেছে। পরিবহনের চালক ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাঁদাবাজেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচলরত বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন ২০০-৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিলেন। এ ঘটনায় বিভিন্ন পরিবহনমালিকেরা গত ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী ও নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেন। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হক শিকদার বলেন, গত মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকার চাঁদাবাজ হেলাল মিয়ার সহযোগী আমজাদ হোসেন ও মাসুম মিয়াকে চাঁদা আদায়ের সময় গ্রেপ্তার করে।