গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গত বুধবার রাতে নকল সোনার পুতুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার করমজী গ্রামের মুক্তার আলী (৫০), আজাহার আলী (৫৪) ও তালুচ হাপুনিয়া গ্রামের রওশন আলী (৪২)। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশ উপজেলার তালুচ বাজারে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক এবং তাঁদের কাছ থেকে দেড় কেজি ওজনের নকল সোনার একটি পুতুল উদ্ধার করা হয়। প্রতারণার মামলা করে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি|