প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগে নারী নির্যাতন মামলায় জিয়াউল হক নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। পুলিশ জানায়, জিয়াউল হক থানা-পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা ছাড়াও পাঁচ-ছয়টি মামলা রয়েছে। সেনবাগ থানার ওসি আবদুর বলেন, জিয়াউল হক এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন বলে অভিযোগ রয়েছে। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।