গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ শালবন এলাকায় পুলিশ গতকাল শনিবার ভোরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে বীরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইদ্রিস আলীকে (৩২) গ্রেপ্তার করেছে। বীরগঞ্জ থানার এএসআই সফিউর রহমান বলেন, ইদ্রিস আলী হত্যা, ছিনতাই, চুরি মামলার পলাতক আসামি। এ ছাড়া তিনি মোটরসাইকেল ছিনতাইসহ বেশ কিছু অপরাধের সঙ্গে জড়িত। ইদ্রিস আলী পৌর শহরের জগদল হাটপুকুরের বাসিন্দা ও পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।