প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটে র্যা ব-৫ ক্যাম্পের একটি দল গত শুক্রবার রাতে জয়পুরহাট শহরের বিশ্বাসপাড়া এলাকার সড়কে দিনাজপুরের হাকিমপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনে তল্লাশি চালিয়ে ৩০৮ গ্রাম হেরোইনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জয়পুরহাট পৌরসভার বিশ্বাসপাড়ার আবু ইউসুফ আলী (৩৫) ও নতুনহাট এলাকার রোকন হোসেন (৩৪)। গতকাল শনিবার সদর থানায় মামলার করে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।