গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের কাউনিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার ভোররাতে উপজেলার হলদীবাড়ী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম হারাগাছ আলেফ উদ্দিন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। কাউনিয়া থানার এসআই মনোরঞ্জন রায় বলেন, উপজেলা জামায়াতের ওই নেতার বিরুদ্ধে কাউনিয়া থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।