প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুপচাঁচিয়া থানার পুলিশ নাশকতা মামলার পলাতক আসামি হুমায়ূন কবির (২৫) নামের এক ব্যক্তিকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে। হুমায়ূনের বাড়ি উপজেলার সদরের মাস্টারপাড়া এলাকায়। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, হুমায়ূনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি রাতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নারী নির্যাতন, নাশকতা ও মারধরের ছয়টি মামলা রয়েছে।