গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি থানার পুলিশ গতকাল রোববার ভোরে তিনটি চোরাই গরু উদ্ধার ও দুই গরুচোরকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। থানার উপপরিদর্শক আবদুল আজিজ বলেন, উপজেলার প্রান্নাথপুর গ্রামের কায়সার আলীর গোয়ালঘর থেকে গত শনিবার রাতে তিনটি গরু চুরি হয়। পরে থানায় খবর দিলে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চাটখইর পশ্চিমপাড়া থেকে তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন আক্কেলপুরের গুপীনাথপুর গ্রামের সালাউদ্দীন ও রানীনগরের পাকুরিয়া গ্রামের জহুরুল ইসলাম।