গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গাঁজাসহ মোহাম্মদ ফিরোজ নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদীঘি এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ফিরোজের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।