প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গার একটি হোটেলে গতকাল সোমবার দুপুরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগাজিনসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন র্যাবের সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার শালগাড়িয়া গ্রামের মতিউর রহমান (৩৫) ও সাজ্জাদ হোসেন (৩২)। র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) হাসিবুল আলম বলেন, আটকের পর দুজনকে সলঙ্গা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে।