প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের আনোয়ার হোসেন ওরফে রকি (১৭) অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চার তরুণকে গতকাল সোমবার বিকেলে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। তাঁরা হলেন সুজন শেখ (২৪), ফরিদুল ইসলাম শেখ (১৬), সাগর আলী ব্যাপারী (১৮) ও বিল্লাল হোসেন (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারের কাছ থেকে প্রায় এক মাস আগে রাজবাড়ী ডিগ্রির চর চাঁদপুর গ্রামের কাওসার একটি মোটরসাইকেল কেনেন। গত শনিবার রাতে মোটরসাইকেলের পাওনা ১৫ হাজার টাকা নিতে আনোয়ার খানখানাপুর ইমামবাড়ি এলাকায় আসে। এ সময় কাওসার ও তাঁর সহযোগীরা আনোয়ারকে আটকে রেখে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। গত রোববার তাকে বসন্তপুরের একটি বাড়িতে নিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেপ্তার করে।