গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে নিষিদ্ধঘোষিত চরমপন্থী সংগঠন মাওবাদী বলশেভিক অর্গানাইজেশন মুভমেন্টের (এমবিআরএম) আঞ্চলিক কমান্ডার আকরাম হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রাম থেকে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার সকালে রাজবাড়ী পুলিশ লাইনের ড্রিল শেডে সংবাদ সম্মেলনে রাজবাড়ীর এসপি জিহাদুল কবির বলেন, গত সোমবার সদর উপজেলার আন্ধারমানিক গ্রামের একটি বাড়ির পাশের মেহগনি বাগানে সভা হওয়ার তথ্য পেয়ে বেলা আড়াইটার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় আকরামকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর কাছ থেকে চারটি গুলিসহ একটি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়।