গ্রেপ্তার

বগুড়ার ধুনটে গরু চুরির অভিযোগে গত মঙ্গলবার রাতে মথুরাপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল ওহাবকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি ধুনট উপজেলার ছাতিয়ানী গ্রামে। ধুনট থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ১৩ অক্টোবর রাতে ইউনিয়নের শ্যামগাতি গ্রামের আহের আলীর গোয়ালঘর থেকে একটি গরু চুরি হয়। ১৬ অক্টোবর উপজেলার ছাতিয়ানী গ্রামের জিয়াউর রহমানের বাড়ি থেকে গরুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আহের আলী ১৭ অক্টোবর থানায় একটি চুরির মামলা করেন। পুলিশ প্রাথমিক তদন্তে গরু চুরির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ওহাবকে গ্রেপ্তার করে।