গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘিতে পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২০ পুরিয়া হেরোইন ও ১০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার তাঁদের বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। আদমদীঘি থানার ওসি শওকত কবির বলেন, উপজেলার ছাতিয়ান গ্রামের মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় হেরোইন বিক্রির সময় আটক করা হয়। অপরদিকে সান্তাহার কলসা রথবাড়ীর মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে ফেনসিডিল বিক্রির সময় সান্তাহার টাউন ফাঁড়ি পুলিশ আটক করে। এ ব্যাপারে থানায় দুটি মামলা হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|