গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে চাঁদাবাজি মামলার আসামি চ্যানেল আকতারকে (৩৫) গত রোববার রাতে পুলিশ গ্রেপ্তার করেছে। চ্যানেল আকতারের বাড়ি উপজেলার শ্যামগাতি গ্রামে। ধুনট থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, জুন মাসে মথুরাপুর ইউপি ১ নম্বর ওয়ার্ডের সদস্য সেলিনা খাতুন চরখাদুলী-শ্যামগাতি কাঁচা রাস্তায় কাজ করছিলেন। এ সময় চ্যানেল আকতার ওই ইউপি সদস্যের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু ইউপি সদস্য চাঁদার টাকা দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি ১২ জুন দুপুরে তাঁকে মারধর করেন।