গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর বদলগাছিতে ছয় কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার মিঠাপুর-গোবরচাপা সড়কের তিনমাথা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মফিজউদ্দিন (৪৮)। তিনি উপজেলার প্যারিচা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। বদলগাছি থানার সহকারী উপপরিদর্শক নূর ইসলাম বলেন, উপজেলার বৈকুণ্ঠপুর থেকে একটি মোটরসাইকেল করে দুই আরোহী গাঁজা নিয়ে দুর্গাপুর গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি আটকালে এক আরোহী দ্রুত নেমে পালিয়ে যান। এ সময় ছয় কেজি গাঁজাসহ মফিজউদ্দিনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।