প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সুফিনগর এলাকা থেকে ভাঙচুর ও নাশকতা মামলার এক আসামিকে গতকাল বুধবার বিকেলে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, গ্রেপ্তার কফিল উদ্দিনের বিরুদ্ধে লোহাগাড়া থানায় নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ১০টি মামলা রয়েছে।