গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার বিভিন্ন এলাকায় গত বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে নাশকতা ও ভাঙচুর মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন আনোয়ারুল আলম, শহিদুল ইসলাম ও সুলতান আহমদ। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, ওই তিনজনের বিরুদ্ধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি ও গাড়ি ভাঙচুরের অভিযোগে একাধিক মামলা রয়েছে।