গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমির হারুনর রশিদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ধুনট থানার পুলিশ সূত্র জানায়, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে গত ১৯ জানুয়ারি ধুনট-শেরপুর রোডের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় নাশকতার চেষ্টা করে পিকেটাররা। বাধা দিলে পিকেটাররা পুলিশের চার সদস্যকে আহত করে। পরে পুলিশ বাদী হয়ে হারুনর রশিদসহ বিএনপি-জামায়াতের শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করে। হারুনর রশিদ ঘটনার পর থেকে পলাতক ছিলেন। গত শুক্রবার রাতে বাড়ি এলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।