প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় গত শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার করমজী গ্রামের আবদুর নূর এবং গোবিন্দপুর গ্রামের ফরিদ উদ্দিন তালুকদার। আবদুর নূর পৌর এলাকার সুখানগাড়ী রাহমানিয়া কওমি মাদ্রাসার পরিচালক। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা ও বিস্ফোরক মামলার আসামি। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।