প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় চোলাইমদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে কেরানীহাট-বান্দরবান সড়কের বড়দুয়ারা এলাকা থেকে ৫০ লিটার চোলাইমদসহ মাদক ব্যবসায়ী মফিজ উদ্দিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, মফিজ উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়েছে।