প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ শহরের বিশ্বরোড মোড়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় জহুরুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজারামপুর দিঘীরপাড়া এলাকার বাসিন্দা।