প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সেনবাগ শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, পুলিশের ওপর হামলা, নাশকতাসহ চারটি মামলায় আবুল কাশেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।