গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে চোলাই মদসহ আবদুল করিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে ৫৫ লিটার চোলাই মদসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি বান্দরবান সদর উপজেলার মাঝেরপাড়া এলাকায়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, আবদুল করিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।