প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জে গাঁজা বিক্রির অভিযোগে গত মঙ্গলবার সমির উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দৌলতপুর গ্রামে সমির উদ্দিন ও তাঁর স্ত্রী নাজমা পারভীন বিভিন্ন স্থানে গাঁজা বিক্রি করে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তারাগঞ্জ থানার এসআই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাঁর বাড়িতে মঙ্গলবার রাত আটটায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ সমিরকে আটক করে পুলিশ। এ সময় নাজমা পালিয়ে যান। তারাগঞ্জ থানার ওসি আবদুল লতিফ বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে সমিরকে জেলহাজতে পাঠানো হয়েছে।