প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবপাচারে জড়িত থাকার অভিযোগে আবু বক্কর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের মনেয়াবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ফারুকী প্রথম আলোকে বলেন, আবু বক্কর দীর্ঘদিন ধরে মানবপাচারের সঙ্গে জড়িত। স্থানীয় কিছু ব্যক্তির অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।