গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে চাঁদা না পেয়ে আওয়ামী লীগ নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটের মামলায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ধুনট-শেরপুর সড়কের হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ২০০৭ সালের জুলাইতে ধুনটের বেলকুচি মেলায় গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মাসুদুল হকের ইলেকট্রনিকসের দোকানে চাঁদার দাবিতে ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। মাসুদুল হক বাদী হয়ে মাহমুদুল হাসানের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করেন। ধুনট থানার ওসি মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মাহমুদুল হাসানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।