গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা শিল্পনগর এলাকায় অভিযান চালিয়ে গত শনিবার রাতে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগর এলাকা থেকে পারভেজ মিয়া, মাজহারুল ইসলাম, সুজন হোসেন, আল আমিন মিয়া ও সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ধারালো ছোরাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।