গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর পৌরসভার মধ্য বাঞ্ছানগর গ্রামে অভিযান চালিয়ে ৩০টি ইয়াবা বড়িসহ মো. লিটন ওরফে ঝালাই লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যা ব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের অধিনায়ক নরেশ চাকমা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে লিটনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে সদর উপজেলার চরচামিতা গ্রাম থেকে ১৩০ বোতল ফেনসিডিল, ৪ বোতল ভোদকা, ৬ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. নাছিম মিয়া জানান, ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।