গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া সদরের থানা বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার সকালে ইয়াবার ২০০ বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার তালোড়া দুবড়া গ্রামের জুয়েল খান (৩২) এবং বগুড়া সদরের নিশিন্দারা মহল্লার রাসেল সরকার (২৮)। দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে থানা বাসস্ট্যান্ড থেকে জুয়েল ও রাসেলকে আটক করে। তাঁদের শরীর তল্লাশি চালিয়ে ওই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।