গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক ব্যবসার অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়ান্তর মধ্যবাজার থেকে গত বৃহস্পতিবার আলী উছমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি কেন্দুয়া উপজেলার ফেরীরচর গ্রামে। মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম বলেন, আলী উছমানের দেহ তল্লাশি করে ৪২ পুরিয়া গাঁজা, তিনটি ইয়াবা ও পাঁচ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।