গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ১৬ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেলার কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের লখন্দা গ্রামের বাসিন্দা। গত রোববার সকালে এ ব্যাপারে কোটালীপাড়া থানায় তাকে আসামি করে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই কিশোরীর বাবা। ওই দিনই দুপুরে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি বাড়িতে ওই বাক্প্রতিবন্ধী কিশোরী একা ছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করে। কোটালীপাড়ার ভাঙ্গারহাট পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।