প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে গত মঙ্গলবার সন্ধ্যায় নান্টু মিয়া (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধরমপাশা থানার এসআই শেখ মো. রুবেল বলেন, উপজেলার সোমেশ্বরী নদীতে চলাচলকারী কয়লা, বালু ও পাথরবোঝাই বাল্কহেডের লোকজনের কাছ থেকে নান্টু মিয়া দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। নৌপথে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল দুপুরে ধরমপাশা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত নান্টুর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।