গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী থানা-পুলিশ গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জাকারিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। জাকারিয়া চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসার মতো অপরাধের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জাকারিয়া উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের মুক্তারপুর ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা। ওসি মোকছেদ আলী বলেন, জাকারিয়াকে শহরের টিটি মোড় থেকে গ্রেপ্তার করা হয়।