প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগরের হাজী মোস্তাক আহমদ উচ্চবিদ্যালয়ের শিক্ষক আশফাকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিদ্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ একাধিক মামলা রয়েছে। লোহাগাড়া থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ২০১৩ সালে লোহাগাড়ায় পুলিশ হত্যা করা হয়। এই মামলার আসামি আশফাকুর রহমান।