গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের নন্দলালপুর থেকে গত সোমবার রাতে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোমস্তাপুর থানার পুলিশ। তাঁরা হলেন চৌডালার নন্দলালপুরের আতিকুল ইসলাম (২৭) এবং তাঁর বড় ভাই জোহরুল ইসলাম (৩২) এবং নওগাঁর পোরশা উপজেলার অনাথপুর গ্রামের মো. মাহবুব (৩৫)। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার গোলাম মর্তুজা বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনের বিরুদ্ধে তিনটি ডাকাতি, একটি খুন ও একটি ধর্ষণের মামলা রয়েছে। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।