গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে বিপুল পরিমাণ চোরাই ওষুধসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন জহিরুল ইসলাম ও রুবেল হোসেন। গতকাল শুক্রবার ভোরে সদর উপজেলার বাইশমারা গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সদর থানায় চুরির একাধিক মামলা রয়েছে। তাঁদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার ওষুধ উদ্ধার করা হয়েছে।