গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা ও নিয়ামতপুরে পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার পোরশার হিরাডাঙ্গায় অভিযান চালিয়ে চোলাই মদসহ তিনজন ও নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার থেকে হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়। পোরশা থানার ওসি শেখ শাহীন কামাল বলেন, ৬০ লিটার চোলাই মদসহ আবদুল মান্নান (২৮), আমিনুল (২৫) ও মনিরুল (১৮) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। নিয়ামতপুর থানার ওসি ওবাইদুল হক বলেন, ৫০ পুরিয়া (২৫ গ্রাম) হেরোইনসহ জামসেদ শাহ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।