গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া লঞ্চঘাট এলাকায় গতকাল রোববার ভোরে পুলিশ অভিযান চালিয়ে মো. চান্দু মিয়া (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। চান্দু উপজেলা সদরের বালিকা বিদ্যালয় সড়ক এলাকার বাসিন্দা। বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান বলেন, তাঁর বিরুদ্ধে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। গতকালই তাঁকে পটুয়াখালী কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি|