গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর মহল্লার শাহিন শেখের বসতবাড়ির শোয়ার ঘরে বিছানার নিচ থেকে ৬৫ গ্রাম হেরোইন ও ৪৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন সিরাজগঞ্জের র্যা ব-১২-এর সদস্যরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ র্যা ব-১২-এর কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ ফয়সাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে শাহিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে প্রায় নয় লাখ টাকা দামের মাদকদ্রব্যসহ তাঁর স্ত্রী বুলি খাতুন (৩০) ও ক্রেতা মো. আমিনকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামিদের সিরাজগঞ্জ সদর থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র্যা ব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে।