গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমানকে গতকাল শনিবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সুরাট গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, সদর উপজেলা জামায়াতের আমির মতিয়ার রহমান দীর্ঘদিন পালিয়ে ছিলেন। তিনি বাড়ি ফিরেছেন—এমন খবরের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওসি আরও জানান, বিভিন্ন স্থানে বাসে পেট্রলবোমা, বিষয়খালীতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙচুর, অগ্নিসংযোগ, সড়ক অবরোধসহ পাঁচটি মামলার পলাতক আসামি মতিয়ার রহমান।