গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাশকতার আট মামলার আসামি মো. রিপনকে (২৭) গতকাল রোববার ভোরে চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর বাঁশখালী থানায় পুলিশের ওপর হামলা, বাঁশখালী আদালত ভবনে অগ্নিসংযোগ, শীলপাড়ায় দয়াল হরি শীলকে হত্যাসহ আটটি মামলা রয়েছে রিপনের বিরুদ্ধে। এর মধ্যে ছয়টি মামলায় তাঁর বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|