গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ৭০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. রবিউল খান (৪৯)। সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর মদনদিয়া গ্রাম থেকে গতকাল সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিমল চন্দ্র বিশ্বাস বলেন, ওই ব্যক্তির ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে প্লাস্টিক প্যাকেটে মোড়ানো অবস্থায় ওই ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। ফরিদপুর অফিস|